1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে: হাসনাত আবদুল্লাহ

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কোনো যোগ্যতা বর্তমান নির্বাচন কমিশনের নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রবিবার (১৯ অক্টোবর) ইসির দেওয়া প্রতীক পছন্দের শেষ দিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এই মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে বলে অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, মধ্যযুগীয় রাজা-বাদশাদের মতো আচরণ করছে নির্বাচন কমিশন। অথচ, গণবিশ্বাসী ও জনবান্ধব আচরণ হওয়া উচিত ছিল।

রিমোর্ট কন্ট্রোল নির্বাচন কমিশনের হাতে নেই উল্লেখ করে তিনি বলেন, অন্য কোথাও থেকে রিমোর্টে সুইচ চাপা হচ্ছে। ইসির এমন আচরণ সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। নুরুল হুদার মতো পরিণতি যাতে না হয় এমন সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এছাড়াও, প্রতীক হিসেবে শাপলা ছাড়া এনসিপির বিকল্প কোনো সিদ্ধান্ত নেই। শাপলা পেতে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে বলেও জানান হাসনাত।

অন্যদিকে, প্রবাসী ভোটারের নামে ইসি কর্মকর্তারা ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park