1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

একদিন পর জুলাই সনদে সাক্ষর করলো গণফোরাম

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

একদিন পর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন প্রতিষ্ঠিত গণফোরাম। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি, এডভোকেট সুব্রত চৌধুরী এবং দলের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান দলের পক্ষে সনদে স্বাক্ষর করেন।

এসময় সুব্রত চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র, জুলাই জাতীয় সনদে যথাযথভাবে থাকবে, আশ্বাস পাওয়ার পরই গণফোরাম স্বাক্ষর করলো। এসময় বাহাত্তরের সংবিধানের মূল চার নীতি জুলাই সনদে সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, প্রতিটি রাজনৈতিক দল জুলাই সনদের সবচেয়ে বড় অংশীদার। এই দলিল ঐকমত্য কমিশনের একক দলিল নয়, এটা সবার রাজনৈতিক অঙ্গীকার।

তিনি আরও বলেন, যারা স্বাক্ষর করেননি, তাদের মতামত দলিলে উল্লেখ আছে। সবাইকে জুলাই সনদে স্বাক্ষর করতে আবারও আহ্বান জানান তিনি।

এর আগে, শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও স্বাক্ষর করেনি গণফোরাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park