1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল আটকে গুন্ডামি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা: হাসনাত

  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফাইল আটকে রেখে গুন্ডামি করছেন— এমন গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট হয়ে উঠেছে। সময় এসেছে এই মন্ত্রণালয়ে বড় ধরনের সংস্কারের।

রবিবার (২৬ অক্টোবর) সকালে হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে ১৫ দফা প্রস্তাবনা জমা দেন। স্বচ্ছতা রক্ষার্থে বিসিএসের প্রিলি, লিখিত ও ভাইভার মার্কস প্রকাশ করাসহ ১৫ দফা প্রস্তাবনা নিয়ে পিএসসি চেয়ারম্যানের সঙ্গে দুই ঘণ্টা আলোচনা করেন এনসিপির প্রতিনিধি দল। পরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘সচিবালয়ে দিনের পর দিন ফাইল আটকে রেখে গুন্ডামি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই মন্ত্রণালয়ের সংস্কার এখন সময়ের দাবি।’

পিএসসির আন্তরিকতার ঘাটতি নেই উল্লেখ করে হাসনাত বলেন, ‘পিএসসি আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট। পিএসসি চেষ্টা করলেও তারা এখনও নানা জায়গায় সীমাবদ্ধ।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের আমলারা ভাগ-বাটোয়ারা আর পোস্টিং নিয়ে ব্যস্ত। বর্তমান আমলারা বাস্তবতা ধারণ করতে পারছেন না, মান্ধাতার আমলের মনোভাব নিয়ে চলছেন তারা। যুগের সাথে তারা তাল মিলাতে পারছেন না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park