1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ক্ষমতায় গেলে অফিসে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবো: জামায়াতে আমীর

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পঠিত

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান। অভিযোগ করে বলেন, বদনাম দেওয়া হয়, তার দল ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। কিন্তু এতো তালা কেনার টাকা কোথায়?
যুক্তরাষ্ট্র সফররত জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় সময় রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানের উদ্যোগে এই আয়োজন করা হয়।

সেখানে জামায়াতে আমির বলেন, মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন আবার সেই সন্তানকে দুধ দিয়ে লালন করছেন। আবার একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্ব পালন করছেন।

নারী ও পুরুষের উভয়ের ৮ কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন‍্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান জামায়াতের আমীর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park