1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

প্রিন্স সিনেমায় অভিনয়ের জন্য ৩০ লাখ পারিশ্রমিক দাবি ইধিকার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আগামী সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ এখনো শুটিংয়ে না গেলেও আলোচনার কেন্দ্রে রয়েছে। সম্প্রতি এ সিনেমার নায়িকা ইধিকা পাল অভিনয়ের জন্য ৩০ লাখের বেশি পারিশ্রমিক দাবি করেছেন। যদিও এ বিষয়টিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে—শাকিব খান ছাড়া ‘প্রিন্স’ সিনেমার অন্য কোনো শিল্পীর নাম আমরা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করিনি। শুধু মৌখিকভাবে অনেকের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু কারও সঙ্গে চুক্তি হয়নি। অথচ কোনো কিছু চূড়ান্ত হওয়ার আগেই কিছু সংবাদমাধ্যমে শিল্পী এবং তাদের পারিশ্রমিক নিয়ে খবর প্রকাশ করেছে, যা আমাদের নজরে এসেছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। সেই সঙ্গে বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য বিব্রতকরও বটে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে যে, শিল্পী ও সিনেমা সম্পর্কিত আমরা সবকিছু অফিশিয়ালি জানাব। শুরু থেকে ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমা নিয়ে সংবাদকর্মী ও দর্শকদের আগ্রহ সমর্থন আমাদের মুগ্ধ করেছে। আমরা আপনাদের প্রত্যাশা পূরণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

এদিকে ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমার প্রযোজক শিরিন সুলতানা জানিয়েছেন, এ সিনেমায় তিনজন নায়িকা; দুজন পরিচিত মুখ এবং একজন নতুন শিল্পী থাকবে।

‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। এটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park