1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আজ শেষ হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ, অর্জন কতটুকু?

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ আজ শুক্রবার (৩১ অক্টোবর) শেষ হচ্ছে। তবে এখন পর্যন্ত জুলাই সনদ নিয়ে কাটেনি জটিলতা। সরকার চাইলে সনদের সুপারিশ অনুযায়ী এখনও জটিলতা কাটানোর সুযোগ রয়েছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।

সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠন হয় ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন। এরপরই সংবিধান, নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্যসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করে কমিশন। বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল সংস্কার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে। দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে ঐকমত্য কমিশন প্রস্তুত করে বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ। গত ১৭ অক্টোবর এতে সই করে বিএনপি-জামায়াতসহ ২৫টি দল। পরে ২৮ তারিখ জুলাই সনদের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে ঐকমত্য কমিশন।

জুলাই সনদে নোট অব ডিসেন্ট না রাখা, বাস্তবায়ন আদেশ, গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে তা নিয়ে দেখা দেয় বিতর্ক। তবে ঐকমত্য কমিশন যতটুকু তার প্রশংসাই করছেন বিশ্লেষকরা।

জুলাই সনদ ঘিরে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানে নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আর আতঙ্ক রাজনীতির ভবিষ্যত নিয়ে। এ থেকে এখনও উত্তরণের পথ আছে বলে মনে করেন ড. আসিফ শাহান।

গণভোটসহ জাতীয় ঐকমত্য কমিশনের অন্যান্য সুপারিশ বাস্তবায়নে সরকার পদক্ষেপ নেবে। এক্ষেত্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে আছে দেশবাসী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park