1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে কবে, জানালেন ইসি আনোয়ারুল

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

গণভোট নির্বাচনের আগে হবে, না পরে হবে- বিষয়টি এখনো নির্বাচন কমিশনার নজরে আসে নাই। সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছে সে বিষয়টিও আমাদের কাছে এখনো পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে পরে আপনারা জানতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান মাসের পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ করেছি। নির্বাচনের যে তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে আমরা ঘোষণা করব।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার সচিবতা নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।

পিআর বিষয়য়ে তিনি বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কি আসে সেটির অপেক্ষায় আছি। আশা করছি আপনাদের মিডিয়ার সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

আপনারা জানেন নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে এটি সময় সময় নির্বাচন কমিশন এটি পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে বিধিমালা আমরা সম্পন্ন করে ফেলেছি। প্রবাসী ভোটারদের আমরা নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করব। এবং যারা কয়েদি আসামি রয়েছেন তারাও যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।

পটুয়াখালী সার্কিট হাউস থেকে পরে তিনি কুয়াকাটায় একটি কর্মশালায় যোগ দিতে রওনা দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park