1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অব্যাহতি চাইলেন ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

দায়িত্ব পাওয়ার একদিনের মাথায় এবার অব্যাহতি চাইলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ব্রাকসু) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ফেরদৌস রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বেশকিছু সূত্র দাবি করেন তিনি এ দায়িত্ব পালন করতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যসচিব ও রেজিস্ট্রার ড. হারুন-অর-রশিদ বিষয়টি নিয়ে বলেন, ফেরদৌস সাহেব প্রধান কমিশনারের দায়িত্ব নিতে মৌখিকভাবে অপারগতা প্রকাশ করেছেন। সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক আমরা এখনও তাকে দায়িত্ব অর্পণ করে পত্র দিইনি। ফলে তার পক্ষে এখনও লিখিতভাবে পত্র দিয়ে আমাদের কিছু জানানো সম্ভব নয়। তবে তাঁর বিষয়ে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনই সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের আরেক কমিশনার মাসুদ রানা বলেন, কমিশনের দায়িত্বপ্রাপ্তদের এখনও প্রশাসন থেকে অফিশিয়ালি পত্র দিয়ে দায়িত্ব অর্পণ করা হয়নি। সেই পরিপ্রেক্ষিতে, প্রধান কমিশনার কীভাবে অব্যাহতি চাইলেন সেটা আমি ঠিক বুঝতে পারছি না। এগুলো প্রশাসনই বিবেচনা করবে কী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে এ বিষয় নিয়ে কথা বলতে অধ্যাপক ড. ফেরদৌস রহমানের সঙ্গে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি তাঁর দপ্তরে গেলেও তিনি ব্যস্ততার অজুহাতে সাংবাদিকদের সঙ্গে দেখা করতে অসম্মতি জ্ঞাপন করেন।

এর আগে, গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভায় ড. ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে ৬ সদস্যের ব্রাকসু নির্বাচন কমিশন গঠন করা হয়। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এটিই হতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park