1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নির্বাচনের আগে যেকোনো দিন গণভোট চায় জামায়াত

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

নির্বাচনের আগে যেকোনো দিন গণভোট চায় জামায়াতে ইসলামী। সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে দলটি।
বুধবার (৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেকোনো দিন জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া, সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানিয়েছে দলটি।

হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের আগে যেকোনো দিন আমরা গণভোট চাই। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সরকার যদি বলে তাহলে উনারা নির্দেশ অনুযায়ী বাস্তবায়ন করতে প্রস্তুত আছে। আমরা আগামীকাল প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদানের মধ্যদিয়ে এই দাবিটা জানাবো। আমাদের দাবি স্পষ্ট গণভোট যেন নির্বাচনের আগে হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়া হবে জানিয়ে তিনি বলেন, আগামী ১১ তারিখে একটি বড় সমাবেশ রাজধানীতে অনুষ্ঠিত হবে।

এ সময় দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park