1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জিয়াউর রহমানের মাজারে জনতার ঢল

  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জনতার ঢল নেমেছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরের মাজারে বিএনপির কেন্দ্রীয় নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানাতে ভিড় জমায়।

১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার এক মিলিত বিপ্লব দেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করেছিল। এই বিপ্লবের ফলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়।

জিয়াউর রহমান সেদিনের ক্রান্তিময় অবস্থা থেকে সফলভাবে উত্তরণ ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতির সূচনা করেন।

দিবসটি উপলক্ষে আজ সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টায় দলের জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park