1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশ অস্থিতিশীল হলে ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ তৈরি হবে: তারেক রহমান

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্ট শক্তির অনুসারীরা বিভিন্ন দলে গুপ্ত অবস্থায় থেকে দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে চাইছে।

শনিবার (৮ নভেম্বর) মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা কারো কারো ভূমিকা এখন দেশ গড়ার নতুন সুযোগকে বিনষ্ট করার পায়তারা হিসেবে দেখা যাচ্ছে। দেশ অস্থিতিশীল হলে পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ তৈরি হবে।

ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিষয়ে সতর্ক করে বলেন, ফ্যাসিবাদি রোষানল থেকে রক্ষা পেতে কেউ কেউ যে উপায়ে গুপ্ত উপায় অবলম্বন করেছিলো, বর্তমানে কথিত ফ্যাসিবাদী অপশক্তি একই কৌশল নিয়ে দেশের গণতন্ত্র উত্তরনের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে অন্তর্বর্তীকালীন সরকার ও ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষ আহ্বান জানাই। পরাজিত শক্তি যেন গুপ্ত থেকে কোনো সুযোগ না পায়।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পালিয়ে যাওয়া অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত থেকে যেন কোনো অস্থিতিশীলতা তৈরি করতে না পারে। গুপ্ত অপশক্তির সেই কৌশল থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে একটি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা।

ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার সম্পর্ক সমুন্নত রেখেছে। একটি গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক সরকার গঠন করে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য। কোনো কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন এই সরকারের কাজ নয়।

জুলাই ঘোষণায় নোট অব ডিসেন্ট বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকারের ওপর কোনো চাপ সৃষ্টি না করে ভিন্নমতের জায়গা থেকে নোট অব ডিসেন্ট দিয়েছে। এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে মনে করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park