স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিআরের লকডাউন কর্মসূচি ঘিরে শক্ত অবস্থানে আছে সরকার। সতর্কতা হিসেবে বাসে যাতে আগুন দিতে না পারে সেজন্য রাস্তার পাশে পেট্রোল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে বলে জানান তিনি। মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে সাথে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো ধরনের সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না জানিয়ে সহজে তাদের জামিন না দেওয়ার অনুরোধ করেন উপদেষ্টা। বলেন, লক ডাউন কর্মসূচি ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনাল, মেট্রোরেল ও রেলসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান। সীমান্ত দিয়ে কোনো সন্ত্রাসী যেনো প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে নির্দেশনা দেওয়া আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
Leave a Reply