1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নির্বাচন বানচালের জন্য জ্বালাও-পোড়াও চালাচ্ছে আ. লীগ: প্রেস সচিব

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ, সেই লক্ষ্যে দেশে জ্বালাও-পোড়াও চালাচ্ছে। তবে ফেব্রুয়ারির প্রথম ভাগেই সংসদ নির্বাচন, দেশি-বিদেশি কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের একটি-দুইটি ককটেল বা দেশি-বিদেশি এমন কোনো শক্তি নাই যে নির্বাচনকে বানচাল করতে পারে। বাংলাদেশের মানুষ একটি ফ্রি ফেয়ার ও ইনক্লুসিভ নির্বাচন দেখবে। নির্বাচন উৎসবমুখর হবে।

শফিকুল আলম বলেন, ১৩ তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের ভায়োলেন্স অ্যাক্টিভিটি (নাশকতা) করার চেষ্টা করছে। আমাদের পুলিশ সতর্ক আছে এবং তারা অ্যাকশনে যাচ্ছে। এ পর্যন্ত ৭টি বাসে আগুন দিয়েছে। আমরা ধারণা করছি, এটা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের লোকেরা করছে। তাদের কঠোরহাতে দমন করা হবে।

প্রেস সচিব আরও বলেন, ময়মনসিংহে খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে। একজন ঘুমন্ত চালক নিহত হয়েছেন, বাসে আগুন দেওয়ার কারণে। এসব প্রত্যেকটি ঘটনাই পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। এগুলোর আলামত দেখে বুঝতে পারছি এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগেরই কাজ। তারা এই কাজগুলোর মাধ্যমে প্রমাণ করছে, কেন তাদেরকে সবাই ফ্যাসিস্ট বলে। কেন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিলো।

প্রেস সচিব বলেন, নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন। আমাদের কথা হচ্ছে, নিশ্চিত থাকুন, খুব সুন্দর একটা নির্বাচন হবে। খুব সুন্দর একটা ইলেকশন দেখতে পাবেন। যেটা ফ্রি হবে এবং ফেয়ার হবে, ইনক্লুসিভ হবে। জনগণ যেখানে অংশগ্রহণ করবে। খুবই উৎসবমুখর পরিবেশে ইলেকশন হবে।

শফিকুল আলম বলেন, পলিটিক্যাল পার্টি থাকলে মতভেদ থাকবেই। এটাকে আমরা সিরিয়াস কিছু নিচ্ছি না। যারা পলিটিক্যাল পার্টি ,যারা ঐক্যমত কমিশনের সঙ্গে কথা বলেছেন, তারা ৯ মাস ধরে খুব সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম আলোচনা করেছেন। আমরা আশা করছি তাদের মধ্যে কিছু কিছু বিষয়ে যে মতবিরোধ সেটা কিছু সময়ের মত ঐক্য হবে। সবাই কিন্তু নির্বাচনের জন্য প্রিপারেশন নিয়েছে। অলরেডি বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, পাশাপাশি জামায়াতও বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করেছে। বড় বড় দলগুলো নির্বাচনমুখী। আমরা ভালো একটা নির্বাচন দেখবো।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park