1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আগুনে পুড়িয়ে মানুষ মারার সংস্কৃতি আওয়ামী লীগের: রিজভী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণপরিবহনসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া এবং আগুনে মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি শিক্ষা নিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। আপনারা দেখেন ৫ আগস্টের আগে এবং পরে তারেক রহমানের ভূমিকা…। আগে আমরা চূড়ান্ত আন্দোলনের মধ্যে ছিলাম, পরে রাষ্ট্র নির্মাণে যে প্রেরণাদায়ক বক্তব্য তারেক রহমান সাহেব দিয়েছেন তা শিক্ষণীয়। তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে কখনো নোংরা ভাষায় আক্রমণ করেননি। তিনি স্বাভাবিক ভাষায় কথা বলেছেন।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ছিলো মানুষের শ্বাসরুদ্ধ করে দেওয়া একটি রাজনৈতিক দল। যারা জোর করে ক্ষমতা আকড়ে রেখেছিল। তারা ব্যাংকগুলো শূন্য করে দিয়েছে। তারা বড় বড় প্রকল্পের নামে টাকা পাচার করেছে। সেই লোভে তারা লকডাউনের নামে আবার কর্মসূচি দিয়ে ফিরে আসতে চায়। আর তার জন্য আগুন দিয়ে মানুষ মারছে। আগুন লাগানো ও মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের। সেটি আবারও তারা প্রমাণ করেছে।

রাষ্ট্র ক্ষমতায় থাকাকালেও আওয়ামী লীগ এটা করেছে বলেও অভিযোগ করেন রিজভী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park