1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সংসদের সার্বভৌমত্ব নষ্ট করে এমন আদেশ প্রশ্রয় দেবে না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

নির্বাচনের দিনই গণভোট আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে, জাতীয় সংসদের সার্বভৌমত্ব নষ্ট করে এমন কোন আদেশকে দলটি প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান- প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ যেসব প্রস্তাবের ভিত্তিতে স্বাক্ষর করা হয়েছে, তা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ রাজনৈতিক দলগুলো। তার বাইরের কোন জবরদস্তিমূলক কোন প্রস্তাব জনগণ মেনে নিতে প্রস্তুত নয়।

এদিকে, দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এমভিটি সামিটের উদ্বধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, রাজনৈতিক মহলে উদ্ভুত সকল সমস্যার সমাধান জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park