1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নির্বাচন কেউই বানচাল করতে পারবে না: মেজর হাফিজ

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন কেউই বানচাল করতে পারবে না। যারা একাত্তরে পরাজিত হয়েছে তারা এবারও পরাজিত হবে, জনগণ কখনই তাদেরকে মেনে নেবে না।

তিনি শনিবার (১৫ নভেম্বর) বিকালে ভোলার লালমোহনে নির্বাচনী এলাকার শাহাবাজপুর কলেজ মাঠে তাকে দেওয়া এক সংবর্ধনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মেজর হাফিজ বীর বিক্রম বলেন, জনগণ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য উম্মুখ হয়ে আছে। জনগণ যাতে ভোট দিতে পারে সেজন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও সরকারের অন্যায় সিদ্ধান্তকে মেনে নিয়েছি।

গণভোটে একাধিক প্রশ্নের উত্তর দেওয়া ভোটারের জন্য অনেক কঠিন বলেও মন্তব্য করেন তিনি। একইদিন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকে স্বাগত জানিয়ে হাফিজ উদ্দিন বলেছেন, এতে সরকারের বহু টাকা সাশ্রয় হবে।

তিনি আরও বলেছেন, জুলাই সনদে গণভোটসহ অনেক কিছুই ছিল না, তারপরও সরকার আমাদের ওপর জুলাই সনদ চাপিয়ে দিয়েছে। জনগণ জুলাই সনদ ও পিআর সম্পর্কে অনেকেই কিছু বোঝে না উল্লেখ করে তিনি বলেন, এই সরকার তারপরও জুলাই সনদে গণভোট রেখেছেন। এটি একটি ভুল পদক্ষেপ বলে তিনি মনে করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park