1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

টম ক্রুজের হাতে উঠল বহু প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

অবশেষে হলিউড তারকা টম ক্রুজ শেষ পর্যন্ত তার প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার পেলেন। রোববার (১৬ নভেম্বর) লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত গভর্নর্স অ্যাওয়ার্ডসে মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু তাকে এই পুরস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় টম ক্রুজ আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং সিনেমার সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টম ক্রুজ বলেন, সিনেমা তাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়, ভিন্ন সংস্কৃতি ও মানসিকতা বোঝার সুযোগ করে দেয় এবং একই সঙ্গে আমাদের মিলও দেখায়।

‘অন্ধকার হলে আমরা একসাথে হাসি, কাঁদি, আশা করি—এটাই সিনেমার শক্তি। ফিল্ম বানানো শুধু আমার কাজ নয়, এটি আমার পরিচয়।’

তিনি নিজের ছোটবেলার স্মৃতিও ভাগ করেন। ছোটবেলায় অন্ধকার হলঘরে এক ফোঁটা আলো পর্দায় ছড়িয়ে পড়ত, আর তখনই কল্পনার নতুন দিগন্ত খুলে যেত। সেই আলো তাকে গল্প বলার, চরিত্র নির্মাণের এবং স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিয়েছে।

টম ক্রুজ এখন পর্যন্ত চারবার অস্কারের জন্য মনোনীত হয়েছেন—“বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই” ও “জেরি ম্যাগুয়ার”-এর জন্য সেরা অভিনেতা, “ম্যাগনোলিয়া”-এর জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং “টপ গান: ম্যাভেরিক”-এর জন্য সেরা সিনেমার প্রযোজক হিসেবে।

এবার অনারারি অস্কার তাকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছে। অনুষ্ঠানে আরও সম্মাননা পেয়েছেন ডেবি অ্যালেন, উইন থমাস এবং মানবিক অবদানের জন্য ডলি পার্টন।

সূত্র- ভ্যারাইটি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park