1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকরের দাবি নাহিদ ইসলামের

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় কার্যকর করার জন্য আগামী এক মাসের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি রায় ঘোষণার পর এই দাবি জানান। সেইসাথে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশগ্রহণকারীদের রায়কে স্বাগত জানিয়ে অভিনন্দনও জানান।

নাহিদ ইসলাম বলেন, দেশের বিচারিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ রায়। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে এনসিপি স্বাগত জানাচ্ছে, তবে রায় কার্যকর না হলে তারা সন্তুষ্ট হবেন না। রায় কার্যকর হলে জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের শান্তি আসবে।

‘আমরা রায়কে স্বাগত জানাই। এটা ইতিহাস হয়ে থাকবে। অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে দেশে আনতে হবে। নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আশা করব তিনি শেখ হাসিনাকে সাথে নিয়েই দেশে ফিরবেন।’

তিনি আরও বলেন, আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। এটি বিশ্বব্যাপী একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নাহিদ ইসলামের মতে, এই ঐতিহাসিক রায়ের পেছনে সব রাজনৈতিক দল, আহত ও শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের অবদান রয়েছে। তবে আওয়ামী লীগের বিচারও দলগতভাবে নিশ্চিত করতে হবে। মানবতাবিরোধী অপরাধে দলের বিচারিক ফয়সালা দেশের মাটিতে বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।

ভবিষ্যতে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা না আসার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park