1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনার রায়ে দেশে কোনও আতঙ্ক দেখা যাচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পঠিত

শেখ হাসিনাসহ দুইজনের মৃত্যুদণ্ডের আদেশের ঘটনায় দেশে কোনো আতঙ্ক দেখছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এমন মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, এখানে আমি কোনো আতঙ্ক দেখতে পাচ্ছি না। সবাই তো এদিক-ওদিক ঘোরাফেরা করছেন। আমি তো কোথাও কোনো আতঙ্ক দেখছি না।

সড়কে মানুষ আতঙ্কে আছে- এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আপনি-আমি দুজনেই ভেতরে ছিলাম, সড়ক তো আমরা দেখিনি। আর সড়কে কোনো আতঙ্ক নেই। আমি তো সড়ক দিয়েই এসেছি।

ছোট-খাটো দুয়েকটা ঘটনা ঘটেছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি গতকাল বরিশাল থেকে এসেছি। মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ একটু বেশি ডিফিকাল্ট জায়গা। তাদের বিষয় নিয়ে আমার গতকাল কথা হয়েছে। এসব এলাকায় বড় ধরনের কিছু নেই। আজকাল ইলেকট্রিক করাত দিয়ে গাছ কেটে ফেলে দেয়। পরে এই কাটাগাছ সরাতে একটু সময় লাগে।

দেখামাত্র গুলির নির্দেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখামাত্রই গুলি না। এখানে হলো কী, এটা সেলফ ডিফেন্সের জন্য, আপনারা হাতিয়ারের পারমিশন নেন না? ওটা তো শিকারের জন্য নেননি। গিয়ে যদি শিকারও করেন, কিন্তু নেন আপনাদের ডিফেন্সের জন্য।’

আত্মরক্ষার অধিকার প্রতিটি নাগরিকের আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এ সময় বলেন, আপনাকে কেউ মারতে এলে কিংবা হত্যা করতে এলে আপনার আক্রমণকারীকে হত্যা করার অধিকার আছে। এটা সব দেশে সব কালে আছে, এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park