1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

শিল্পীদের নিরাপত্তা চাইলেন অভিনেত্রী ফারিণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমানে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ হওয়ার পর শোবিজ অঙ্গনে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে কিছুটা বিভ্রান্তি থাকলেও পরিস্থিতি সামলাতে দ্রুতই মাঠে নামেন অভিনেত্রী মেহজাবীন। গতকাল (১৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেছেন, দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে মেহজাবীন ও আলিসান তাকে নতুন ব্যবসায়িক পার্টনার হওয়ার প্রলোভন দেখান। তিনি নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা প্রদান করেন। কিন্তু টাকা নেওয়ার পরও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় তিনি তা ফেরত চান।

অভিযোগ অনুযায়ী, টাকা ফেরত চাওয়ার পর থেকে তাকে বারবার সময়ক্ষেপণ করা হয়। এজাহারে আরও বলা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে তাকে গত ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গিয়ে তিনি কেবল অপমানিত হননি, বরং জীবননাশের হুমকিরও শিকার হন। এরপর আইনি পরামর্শ নিয়ে তিনি ২৪ মার্চ আদালতে মামলা দায়ের করেন।

নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না থাকার কারণে ৩ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করার আদেশ দেওয়া হয়, যা ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে জারি হয়।

এই ঘটনার পরই শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গত ১৬ নভেম্বর রাতে তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। ফারিণ লিখেছেন, শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা বন্ধ হোক। শিল্পকে এগিয়ে নিতে হলে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি।

ফারিণের এই স্ট্যাটাস প্রকাশ হতেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন—যখন শিল্পীরা একের পর এক অযাচিত আইনি ঝামেলায় জড়াচ্ছেন, তখন তাদের সুরক্ষা ও সম্মান রক্ষায় শিল্প ও সংস্কৃতি জগতের প্রভাবশালী ব্যক্তিত্বদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park