1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জাতীয় স্বার্থে অবিলম্বে টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন: সাইফুল হক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অস্বাভাবিক দ্রুততায় বিদেশি কোম্পানির সাথে চট্টগ্রামের লালদিয়া ও কেরানীগঞ্জের পানগাঁওতে কনটেইনার টার্মিনাল চুক্তি করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। তিনি বলেন, ‘শর্ত গোপন রেখে এবং জনগণের নানা অংশের মতামত উপেক্ষা করে যেভাবে এই চুক্তি করা হয়েছে, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এই চুক্তি সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।’

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে রাজধানী পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, অস্বচ্ছ প্রক্রিয়ায় যেভাবে একটি ৩০ বছর আর একটি ২২ বছরের পরিচালনা জন্য দুটি বিদেশি কোম্পানির সাথে চুক্তি করে লীজ দেওয়া হয়েছে দেশপ্রেমিক কোন সরকার এই ধরনের পদক্ষেপ নিতে পারে না। অন্তর্বর্তী চরিত্রের একটি সরকারের টার্মিনাল বিদেশিদেরকে দেওয়ার জন্য কেন এই তাড়াহুড়া, তাও পরিস্কার নয়।

তিনি আরও বলেন, বিদেশিদের হাতে কনটেইনার টার্মিনাল পোর্ট নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেওয়ার সাথে জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত রয়েছে। রাজনৈতিক সমঝোতা ও বোঝাপড়া ছাড়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের নীতিনির্ধারণী বিষয়ে এই ধরনের কোন সিদ্ধান্ত নিতে পারে না। অতীতে সরকার জাতীয় জনমতকে উপেক্ষা করে ও জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নানা চুক্তি করায় জনরোষের শিকার হয়েছিল। তিনি বলেন, ভারতীয় আদানি গোষ্ঠীর সাথে আওয়ামী লীগ সরকারের অসম ও অন্যায় চুক্তির খেসারত এখনও বাংলাদেশকে দিতে হচ্ছে। বিস্ময়করভাবে অন্তর্বর্তী সরকারও স্বৈরাচারী আওয়ামী লীগ সরকরের পথে হাঁটছে।

তিনি উল্লেখ করেন, কঠোর গোপনীয়তার সাথে জিটুজি পদ্ধতিতে প্রতিযোগিতামূলক দরপত্র ব্যতিরেকে যেভাবে এই চুক্তি করা হয়েছে, তাতে সরকারের উদ্দেশ্য নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। যে সরকারের বয়স আর তিন মাস সেই সরকারকে কেন প্রবল বিরোধিতা আর বিতর্কের মধ্যে এই চুক্তি করতে হবে, তার যুক্তিসঙ্গত কোন ব্যাখ্যা নেই।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অবিলম্বে টার্মিনাল সংক্রান্ত চুক্তি থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি অতীতে স্বাক্ষরিত দেশ ও জনস্বার্থ বিরোধী এই ধরনের চুক্তির পর্যালোচনা ছাড়া নতুন কোন চুক্তি না করার দাবি জানান।

এছাড়াও. এই চুক্তি বাতিল করে নিজেদের জাতীয় সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মনোযোগ দিতে সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে আকবর খান বলেন, সরকারকে যা খুশি তাই করতে দেওয়া হবে না। প্রয়োজনে এই চুক্তি বাতিলে অচিরেই বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন এমডি ফিরোজ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল প্রমুখ।

সমাবেশ শেষে বিদেশি কোম্পানির সাথে কনটেইনার টার্মিনাল চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে পার্টির নেতা কর্মীদের বিক্ষোভ মিছিল তোপখানা রোড, বিজয়নগর ও সেগুনবাগিচা প্রদক্ষিণ করে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park