ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি ৮০টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপে বসছে নির্বাচন কমিশন-ইসি। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই পর্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম পর্বে ৪০টি। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরও ৪০টি সংস্থার সাথে এই সংলাপ করবে ইসি।
গত ১৪ সেপ্টেম্বর ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি। নতুন ১৬টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি-আপত্তি আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি। এরমধ্য থেকে ১৫টিকে নিবন্ধন দেওয়া হবে। চূড়ান্ত ৬৬টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ১৪টি যুক্ত করে ৮০টির সঙ্গে সংলাপে বসছে ইসি এবং শুনানি শেষে আরও একটি সংস্থা এ সংলাপে যুক্ত হতে পারে। এর আগে সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শেষ করেছে নির্বাচন কমিশন।
Leave a Reply