1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিজয় একাত্তর হলের যমুনা ব্লক থেকে তিনি নিচে পড়ে যান।

নিহত শিক্ষার্থীর নাম কাজী ফিরোজ। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০৩ নম্বর রুমে থাকতেন। তিনি চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।

তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তার। ওই হলের শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ছয়তলা থেকে নিচে পড়ে যান তিনি। তারপর শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়, পরে রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

তবে তিনি অসাবধানতাবশত পড়ে গিয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park