1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর নৌ মহড়া

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর ৫ দিনব্যাপী মহড়া শেষ হয়েছে আজ। মহড়ারশেষ দিন নৌবাহিনীর জাহাজ থেকে ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ, সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, এ্যান্টি এয়ার র‍্যাপিড ওপেন ফায়ার, শত্রু ড্রোন ধ্বংস ও নৌযুদ্ধের বিভিন্ন রণকৌশল স্থান পায়। মহড়ায় অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, মাইন সুইপার, পেট্রোলক্রাফ্ট, মিসাইল বোটসহ নৌবাহিনীর যুদ্ধজাহাজ।

অংশ নেয় মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফ্ট ও হেলিকপ্টারও। বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে সমাপনী দিনের মহড়া প্রত্যক্ষ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রেজোয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ, সমুদ্র পথের নিরাপত্তা বিধানসহ চোরাচালানরোধ, জলদস্যুতা দমন, উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সমুদ্র এলাকায় প্রহরা নিশ্চিতকরণ এ বার্ষিক মহড়ার মূল লক্ষ্য।

মহড়ার সফল সমাপ্তিতে আগত অতিথিগণ এ মহড়ায় অংশগ্রহণকারী সকল কর্মকর্তা ও নাবিকদের অভিনন্দন জানান এবং নৌ সদস্যদের পেশাগত মান, দক্ষতা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও উপস্থিত অতিথিগণ দেশের সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park