1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়লো ৩০-৩৫ টাকা

  • আপডেট সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

হঠাৎ করেই দামের তীব্র প্রতিযোগিতা লেগেছে পেঁয়াজের বাজারে। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা।
শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকার বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৩৮ থেকে ১৪৫ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে এই পেঁয়াজ বিক্রি হতে দেখা যায় ১৬০ টাকা কেজিতে।

শুক্রবার ঢাকার রায়ের বাজার সাদেক খান কৃষি বাজারের পেঁয়াজের আড়ত এবং ধানমন্ডি ও মোহাম্মদপুর টাউন হল মার্কেটসহ কয়েকটি খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে এই চিত্র।

রায়ের বাজার সাদেক খান কৃষি বাজারের আড়তদার রফিক মিয়া গণমাধ্যমকে জানান, ‘আজকে দেশি পেঁয়াজ ছোটটা ১৩৮ টাকা কেজি আর বড়টা ১৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। দুই দিন ধরে পেঁয়াজের দাম অনেক বেশি।’

তিনি আরও জানান, গত বুধবারও একই পেঁয়াজ ১১০ থেকে ১১৫ টাকা দরে বিক্রি হতো।

একই বাজারের আরেক আড়তদার নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘আজকের তুলনায় আগামীকাল আরও বেশি দামে বিক্রি হবে। আমরা যেখান থেকে পেঁয়াজ ক্রয় করি সেখানে (পাইকারি হাটে) ৫৮০০ থেকে ৬০০০ টাকা মণ বিক্রি হচ্ছে।’

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকটের কারণেই পুরোনো পেঁয়াজের দাম এমন চড়া হয়েছে। তাদের মতে, পাইকারি দাম বেশি থাকায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করা গেলে দাম কিছুটা কমবে। আড়তদাররা জানান, ভারত ইতোমধ্যে আমদানি করার জন্য বন্দরগুলোতে পেঁয়াজ এনে রেখেছে, শুধু আমদানির অনুমতি দিলেই দাম কমে যাবে।

মােহাম্মদপুর টাউন হল মার্কেটের পেঁয়াজ বিক্রেতা আমজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘নতুন পেঁয়াজ এখনও বাজারে আসেনি। দেশি পেঁয়াজ যেটা আসছে, সেটার মানও খুব বেশি ভালো না। সরবরাহ কমে যাওয়ায় পাইকারি পর্যায়ে গত দু-তিন দিন ধরেই দাম বাড়ছে। এই দাম নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত কমবে না।’

রাজধানীর বিভিন্ন পেঁয়াজের খুচরা ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। খুচরা ক্রেতা মঞ্জুরুল ইসলাম বলেন, ‘গত সপ্তাহে যে পেঁয়াজ কিনেছিলাম ১১৫ টাকা দিয়ে, আজকে কিনছি ১৫৫ টাকা। সরকারের এদিকে নজর দেওয়া দরকার। ভারতের পেঁয়াজ আমদানি করলে আমাদের পেঁয়াজের দাম কমে যাবে।’

জানা গেছে, সাময়িক এই অস্থিরতা ঠেকানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় ৫০০ টন পেঁয়াজ আমদানি করতে চেয়েছিল, কিন্তু কৃষি মন্ত্রণালয় তাতে বিরোধিতা করে। কৃষি মন্ত্রণালয়ের যুক্তি ছিলো, নভেম্বরের মাঝামাঝিতেই নতুন উৎপাদিত দেশি পেঁয়াজ বাজারে আসবে। কিন্তু প্রক্ষেপণের প্রায় মাসখানেক সময় পেরিয়ে গেলেও বাজারে দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নেই। এ কারণে বাজারে আবার অস্থিরতা শুরু হয়েছে।

এ দিকে, বাজারে পাতাসহ নতুন পেঁয়াজ অল্প পরিমাণে আসতে শুরু করেছে, যা ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চড়েছে পুরোনো দেশি পেঁয়াজের দাম, যা ক্রেতাকে কিনতে হচ্ছে ১৫০-১৬০ টাকা দরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park