1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ওসমান হাদি হত্যা একটি ভয়াবহ ঘটনা: হিউম্যান রাইটস ওয়াচ

  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে ভয়াবহ ঘটনা বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারে হামলার ঘটনাকে মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ বলেও অভিহিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান হাদিকে হত্যার পর দুটি সংবাদপত্র অফিসে হামলা চালায় সাধারণ জনতা। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পর বাংলাদেশ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক তীব্র সংগ্রামে লিপ্ত।

এতে আরও বলা হয়, নির্বাচনের তারিখ ঘোষণা হলেও রাজনৈতিক সহিংসতা এবং আইনের শাসন সমুন্নত রাখতে সরকারের ব্যর্থতা নাগরিক অধিকারকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে এবং আরও অধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি হয়েছে।

বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের যুব নেতা ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল একটি ভয়াবহ ঘটনা। গত আগস্টে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশে যে গণপিটুনি শুরু হয়েছে তা প্রতিরোধে বাংলাদেশ কর্তৃপক্ষের এখন জরুরি পদক্ষেপ নেয়া উচিত। আগামী বছরের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিতের আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসে হামলা মত প্রকাশের স্বাধীনতার ওপর এক উদ্বেগজনক আক্রমণ। সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু রাজনৈতিক দলের সহিংসতার প্ররোচনা পরিবেশের জন্য ক্ষতিকর ভূমিকা পালন করছে।

এ ছাড়া ওসমান হাদি হত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park