1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আরিয়ানকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন শাহরুখ খান

  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

২০২৫ সাল শাহরুখপুত্র আরিয়ান খানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ সাড়া ফেলে ওটিটি দুনিয়ায়। শাহরুখপুত্র হলেও রাতারাতি নিজস্ব পরিচিতি তৈরি করেছেন আরিয়ান খান।

কিন্তু একসময়ে শাহরুখ জানিয়েছিলেন, তিনি কখনই ছেলেকে তারকা হতে দেবেন না। ‘দিলওয়ালে’ সিনেমা মুক্তির আগে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছিলেন বাদশাহ। কিন্তু সেই মন্তব্য আবার সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় উঠে এসেছে। কেন এমন মন্তব্য করেছিলেন শাহরুখ খান? তবে এবার পুত্র আরিয়ান যতদিন না তারকা হয়ে উঠছেন, ততদিন যেন তার নিজের খ্যাতি বজায় থাকে বলে সম্প্রতি এ মন্তব্য করেছেন বাদশাহ।

প্রথমে তিনি সেই মন্তব্যের কথা স্বীকারই করেননি। কথাপ্রসঙ্গে শাহরুখ খান বলেন, ‘আমি আমার পুত্রকে কখনো আমার মতো তারকা হতেই দেব না।’ আগের মন্তব্যের পেছনে যুক্তি দিতে গিয়ে এ মন্তব্য করেন শাহরুখ। পরে অবশ্য কিং খান জানিয়েছিলেন, তিনি মজা করে অনেক সময়ে নানা রকমের মন্তব্য করে থাকেন। সেটাকে মজা হিসাবেই সবার গ্রহণ করা উচিত। এর মধ্যে কোনো গভীর অর্থ না খোঁজাই সমীচীন।

উল্লেখ্য, আরিয়ান খান ইতোমধ্যে তারকা পরিচালকের তকমা পেয়ে গেছেন। যদিও তার সিরিজের অভিনেতাদের অধিকাংশের দাবি— আরিয়ান মাটির মানুষ। তারকাসন্তান হওয়ার বিন্দুমাত্র চিহ্ন নেই তার মধ্যে। সবার সঙ্গে হাসিখুশি ভাবে কাজ করতে ভালোবাসেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park