রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ সন্ধ্যার মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্কই থাকার কথা।
পূর্বাভাসে আরও জানানো হয়, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আনুমানিক ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
এদিকে আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৩ শতাংশ। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply