1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আমির খানের সম্পত্তি আমি পাব না: ইমরান

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

অভিনেতা ইমরান খান বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গে সাড়া জাগিয়েছিলেন। তার নারী ভক্তের সংখ্যাও কম ছিল না সেই সময়ে। সম্পর্কে তিনি আমির খানের ভাগ্নে। তাই অনেকেই মনে করেছিলেন, তার পক্ষে বলিউডে টিকে থাকা কোনো ব্যাপারই নয়।

কিন্তু বাস্তবে মোটেই পথচলা মসৃণ নয়। বাইরে থেকে তারকার পরিবার মনে হলেও আসলে বিষয়টি ঠিক উল্টো। এমন কথাই জানালেন অভিনেতা ইমরান। তিনি বলেন, আমির খান তো আমার মায়ের তুতো ভাই। তাই তার সম্পত্তি ও প্রতিপত্তিতে আমার কোনো জায়গা নেই।

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের অভিনয় সফর নিয়ে কথা বলেন ইমরান খান। তিনি বলেন, আমির খানের সঙ্গে পারিবারিক যোগ আছে নিশ্চয়ই। কিন্তু আমিরের সম্পত্তি মোটেই তার কাছে আসছে না। তাই তাকে সুবিধাপ্রাপ্ত ভাবার কোনো কারণ নেই।

অভিনেতার টাকাপয়সা নিয়ে খুব বেশি আগ্রহও নেই। একবার নাকি সোনার আইফোন পাওয়ার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তার বদলে বাড়িতে ঘুমাচ্ছিলেন ইমরান খান।

সেই সময়ে দুবাই গিয়েছিলেন অভিনেতা। পরপর বেশ কয়েকটি সাক্ষাৎকার দিয়ে তিনি ক্লান্ত হয়ে হোটেলে ফিরেছিলেন। তখন তার আপ্তসহায়ক জানান, দুবাইয়ের একটি সোনার দোকান উদ্বোধন করতে যেতে হবে তাকে। এর বদলে তাকে একটি সোনার আইফোন উপহার দেওয়া হবে। এই শুনে ‘জানে তু ইয়া জানে না’খ্যাত অভিনেতা আপ্তসহায়ককে বলেছিলেন— ধন্যবাদ। কিন্তু আমার সোনার আইফোন দরকার নেই। তুমি সোনার আইফোন রাখো। আমি এখন গরম পানি দিয়ে গোসল করে কিছু পান করব। তারপর ঘুমিয়ে পড়ব। এটাই আমার দরকার।

পরের দিন সকালেই উড়ান দেন ইমরান খান। তাই ক্লান্তি নিয়ে তিনি আর সোনার আইফোনের লোভে দোকানে যাননি। তবে তার বদলে অন্য এক অভিনেতা সেই ফোন পেয়েছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park