1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জায়েদ-সায়ন্তিকার সিনেমার প্রযোজককে নিয়ে মুখ খুললেন শিরিন শিলা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৩ বার পঠিত

চিত্রনায়ক জায়েদ খান এবং কলকাতার জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ব্যানার্জিকে নিয়ে ‘ছায়াবাজ’ সিনেমার কাজ শুরু করেন নির্মাতা তাজু কামরুল। সিনেমাটির প্রযোজক মনিরুল ইসলাম মনির।

কিন্তু নৃত্য পরিচালক মাইকেল বাবুর সঙ্গে দ্বন্দ্বের জেরে শুটিং বন্ধ করে দেশে ফিরে যান সায়ন্তিকা। শুরু হয় পাল্টাপাল্টি অভিযোগ। জায়েদ খান ও সায়ন্তিকার বিরুদ্ধে অভিযোগের তীর প্রযোজকের।

অন্যদিকে প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ তুলেন জায়েদ-সায়ন্তিকা। পাল্টাপাল্টি অভিযোগে রীতিমতো বন্ধ হয়ে যায় ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং। এবার সেই প্রযোজককে নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শিরিন শিলা।

নায়িকার দাবি একইভাবে তাকে নিয়ে শুরু করা সিনেমার শুটিং বন্ধ করে দেন প্রযোজক মনিরুল।

এ প্রসঙ্গে শিরিন বলেন, প্রযোজক মনিরুল ইসলাম মনিরের আগের একটি সিনেমায় কাজ করেছিলাম আমি। সেই প্রজেক্টটাও একইভাবে বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাইনি। কিন্তু এখন বলতে হচ্ছে।

চিত্রনায়িকা আরও বলেন, আমি জানি না এখানে আসলে কার ফল্ট ছিল। প্রযোজকের? নায়ক-নায়িকার? নাকি টিমের? আমাদের প্রজেক্টটাও একইভাবে অফ হয়ে যায়। সেখানে আমার কোনো ফল্ট ছিল না। আমাকে ডেট দেওয়া হয়, আমি নির্দিষ্ট ডেট অনুযায়ী কাজ করেছিলাম। প্রযোজক সিদ্ধান্ত নিয়েছে প্রজেক্টটা আর করবেন না। ‘ছায়াবাজ’ নিয়েও একইভাবে সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত ৩১ আগস্ট সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসেন কলকাতার সায়ন্তিকা। ওই দিনই তাজু কামরুলের পরিচালনায় সায়ন্তিকা ও জায়েদ খানকে নিয়ে কক্সবাজারে শুরু হয় ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং। একসপ্তাহ টানা শুটিং করে ৭ সেপ্টেম্বর দেশে ফিরে যান তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park