1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের বেতন হয়নি, পাবেন কবে জানালো মাউশি

  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পঠিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর মাসের হয়নি এখনও। চলতি সপ্তাহেই বেতন হতে পারে। তবে এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী বুধবারের মধ্যে জিও (সরকারি আদেশ) জারি করতে হবে।

সোমবার (৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনও জিও জারি হয়নি।

বুধবারের (৭ জানুয়ারি) মধ্যে জিও জারি হলে আগামী বৃহস্পতিবার বিকালে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।

ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, সব তথ্য আইবাসে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ে জিও এর জন্য ফাইলও পাঠানো হয়েছে। জিও হয়ে গেলে আগামী ৮ জানুয়ারি শিক্ষক-কর্মচারীরা বেতন পেতে পারেন। তবে জিও জারি হতে বিলম্ব হলে শিক্ষক-কর্মচারীরা আগামী সপ্তাহে বেতন-ভাতা পাবেন।

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park