1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাতিল করা হয়েছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ১৭ কেন্দ্র

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পঠিত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তালিকা অনুযায়ী, প্রশাসনিক কারণ ও পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় মোট ১৭টি পরীক্ষা কেন্দ্র এবং ২২১টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। এতে ২০২৬ সালে ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭টি, এর মধ্যে বিদেশে অবস্থিত ৭টি কেন্দ্র রয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে বোর্ডের ওয়েবসাইটে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়।

গত ৫ জানুয়ারি জারি করা এক পৃথক আদেশে প্রশাসনিক কারণ ও পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস পাওয়ায় কয়েকটি এসএসসি পরীক্ষা কেন্দ্র ২০২৬ সাল থেকে বাতিলের সিদ্ধান্ত জানায় ঢাকা শিক্ষা বোর্ড। বাতিল হওয়া কেন্দ্রগুলোর তালিকায় রয়েছে ঢাকার হাজি এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় (ঢাকা-৬৯), হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় (ঢাকা-৭৮) এবং আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয় (ঢাকা-৩০)। ঢাকার বাইরে শিবালয়-২ কেন্দ্রের অধীন রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ, জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়, কামারখালী উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর ক্যাডেট কলেজ কেন্দ্রটিও বাতিল ঘোষণা করা হয়েছে।

এছাড়া করটিয়া এইচ. এম. ইনস্টিটিউশন, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়, নগরকান্দা-২ সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, ডামুড্যা-২ কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশনসহ রাড়ী কান্দি হাজী বাড়ী উচ্চ বিদ্যালয় এবং চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্রগুলো ২০২৬ সালের পরীক্ষা থেকে বাদ পড়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, বালিয়াকান্দি-২ কেন্দ্রের লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে পর্যাপ্ত পরীক্ষার্থী না থাকায় সেটি বাতিল করা হয়েছে এবং গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দোয়েল একাডেমি কেন্দ্রটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে বিশেষ বিবেচনায় কিশোরগঞ্জ জেলার হাওর বেষ্টিত নিকলী ও অষ্টগ্রাম উপজেলার ৪টি ভেন্যু কেন্দ্র বহাল রাখা হয়েছে।

শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বচ্ছতা বজায় রাখা এবং প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতেই কেন্দ্র পুনর্বিন্যাসের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে এই চূড়ান্ত তালিকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park