1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

রোজার সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনের মধ্যেই পর্দায় ফিরছেন তাহসান

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৯২ বার পঠিত

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও স্ত্রী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় চলছে। এ বিচ্ছেদ ঘোষণার পরপরই নিজেকে কিছুটা আড়ালে রাখলেও এবার তার ভক্ত-অনুরাগীদের জন্য এলো চমকপ্রদ এক খবর।

আবার পর্দায় ফিরছেন অভিনেতা তাহসান খান। তবে অভিনয়ে নয়, গানেও নয়; বরং সঞ্চালক হিসেবে জনপ্রিয় ফ্যামিলি গেম শো নিয়ে। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন এ সংগীতশিল্পী। শিগগিরই অনুষ্ঠানটির নতুন সিজন শুরু হতে যাচ্ছে।

এর আগে প্রথম সিজনে তার সাবলীল উপস্থাপনা দর্শকদের মন জয় করেছিলো। আর সে কারণেই দ্বিতীয় সিজনেও তাকেই ভরসায় রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। অনেক বড়পরিসরের এ আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো— এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে পুরো বাংলাদেশের ৬৪ জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলোও যেমন হয়েছে মজার, ঠিক তেমনই চমকপ্রদ।

বঙ্গের প্রযোজনায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনের পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান, যা শোয়ের আয়োজনকে দিয়েছে আরও জাঁকজমক মাত্রা। আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার করা হবে এ অনুষ্ঠান। যারা মিস করবেন, তারা শোটির পুনঃপ্রচার দেখতে পারবেন প্রতি বুধবার দুপুর ১টায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park