1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

শহীদ আসাদের শাহাদাত বার্ষিকীতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পঠিত

শহীদ আসাদের ৫৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন স্মৃতিস্তম্ভে তারা এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এসময় ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আব্দুল্লাহ আল নাঈম, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন মো. সাদ্দাম মীর, ফেরদৌস আলম, নূরুল আমিন নূর, দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী, প্রচার সম্পাদক মো. তানভীর হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলফি লাম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক উবাইদুল্লাহ রিদওয়ানসহ বিশ্ববিদ্যালয় ও হল কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৬৯ এর আইয়ুব বিরোধী আন্দোলনের শহীদ আসাদ এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগের যে উদাহরণ রেখে গেছেন, তা অনুপ্রেরণা হিসেবে নিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে এবং সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park