1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পঠিত

রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) নিজেই টেলিফোনে শিক্ষার্থীদের এই সুখবর জানান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীরা এই খবর জানতে পারেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে আসা ফোনের মাধ্যমে অধ্যাদেশ অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা বিজয়োল্লাসে মেতে ওঠেন। এ সময় তারা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দীর্ঘদিনের দাবি আদায়ের আনন্দে অনেক শিক্ষার্থীকে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতেও দেখা যায়।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমাদের দেড় বছরের আন্দোলন আজ সফল হয়েছে। শিক্ষা উপদেষ্টা আমাকে নিজে ফোন করে জানিয়েছেন যে উপদেষ্টা পরিষদে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন হয়েছে।’

প্রসঙ্গত, সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। আজ সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park