1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা বললেন পরীক্ষা নিয়ন্ত্রক

  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার পঠিত

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর (অষ্টম শ্রেণি) ফল প্রকাশের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরে আলোচনা চলছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

রবিবার (১ ফেব্রুয়ারি গণমাধ্যমকে তিনি জানান, ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করতে এ নিয়ে একাধিক বৈঠক হচ্ছে। তবে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঠিক করা হয়নি। বিষয়টি চূড়ান্ত হলে জানানো হবে।

পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশ করতে হবে— এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই বলেও জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, এটা বাধ্যতামূলক কোনো নিয়ম না। পরিস্থিতি ও প্রস্তুতির ওপর নির্ভর করে ফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়।

ফল প্রকাশের সম্ভাব্য সময় হিসেবে চলতি মাসের মাঝামাঝির দিকটি বিবেচনায় রয়েছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, এ ধরনের একটি ধারণা আলোচনায় থাকতে পারে। তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (বিষয় কোড ১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯) এবং বিজ্ঞান (১২৭) ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ের উপর অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ২৮-৩০ ডিসেম্বর এবং ২০২৬ সালের ৬ ডিসেম্বর এসব পরীক্ষা নেওয়া হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park