1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বিকালে যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা  

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পঠিত

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত বিশেষ সভা ডেকেছে সরকার। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জরুরি এ সভা অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, বিকাল ৫টায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে বিশেষ আইন-শৃঙ্খলাসংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। বিশেষ এ সভায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, ডিজি কোস্ট গার্ড, ডিজি বিজিবি, ডিজি র‍্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন।

সূত্রে আরো জানা গেছে, জরুরি এ আইন-শৃঙ্খলা সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। নির্বাচনের আগে সম্ভাব্য রাজনৈতিক আন্দোলন, সহিংসতা ও নাশকতার ঝুঁকি পর্যালোচনা করে তা দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রস্তুতি ও করণীয় নির্ধারণে গুরুত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি রাজধানীসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও নির্বাচন সংশ্লিষ্ট অফিস-আদালতের নিরাপত্তা জোরদার, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা এবং মাঠপর্যায়ে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সভায় পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা এবং নির্বাচন-পূর্ব সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর কিন্তু সংযত অবস্থান নেওয়ার নির্দেশনাও আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park