1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যেভাবে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১২০ বার পঠিত

অবশেষে অল্পের জন্য সরকারি বড় বড় প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হওয়ার অবস্থা বা শাটডাউন থেকে রক্ষা পেয়েছে যুক্তরাষ্ট্র। শাটডাউন এড়াতে দ্বিদলীয় বিল পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ।

রোববার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, দ্বিদলীয় বিল পাস না হলে শনিবারের পর (১ অক্টোবর মধ্যরাত) যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেত। এর ফলে ৪০ লাখ কর্মীর বেতন বন্ধ হতে পারত। কিন্তু শাটডাউন হওয়ার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রতিনিধি পরিষদ একটি স্বল্পমেয়াদি তহবিল চুক্তিতে সম্মত হয়েছে। এই বিলের মাধ্যমে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা যাবে। প্রতিনিধি পরিষদে ৩৩৫-৯১ ভোটে এটি অনুমোদিত হয়।

শাটডাউন এড়ানোকে জয় হিসেবে দেখছেন ডেমোক্র্যাটরা। প্রায় ২০৯ জন ডেমোক্র্যাট এই বিলটিকে সমর্থন করেছেন। আর রিপাবলিকানদের মধ্যে বিলটিকে সমর্থন করেছেন ১২৬ জন।

এর আগে, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভে দেশটির কেন্দ্রীয় সরকারকে অর্থায়ন করার যে বিল আনা হয়েছিল, তা বাতিল করে কট্টরপন্থী রিপাবলিকানরা। হাউস অব রিপ্রেজেনটেটিভে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এর ফলে ধারণা করা হচ্ছিল বিল পাস না হওয়ার কারণে এখন শাটডাউন এড়ানোর পথ নেই। কিন্তু আশা ছাড়েননি হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি। শেষ পর্যন্ত দ্বিদলীয় বিল পাসের মাধ্যমে শাটডাউন এড়াতে পারলো বাইডেন সরকার।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park