1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘আমার সঙ্গে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৯ বার পঠিত

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। টিজারে ঢাকার অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপটে তার অ্যাকশনভিত্তিক উপস্থিতি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

পরিচালক আবু হায়াত মাহমুদের এই সিনেমার টিজারের শুরুতেই ভয়েসওভারে শোনা যায় শাকিবের কণ্ঠ—ঢাকার আন্ডারওয়ার্ল্ডে অসংখ্য শিয়াল ও নেকড়ের মতো ভয়ংকর চরিত্র ঘুরে বেড়ানোর কথা। পুরো টিজারজুড়ে তাকে লম্বা চুল, চোখে সানগ্লাস এবং হাতে মিনিগানসহ এক ভিন্ন লুকে দেখা গেছে।

অ্যাকশন দৃশ্যগুলোতে আধুনিক কোরিওগ্রাফির ছাপ রয়েছে। বিশেষ করে একাধিক প্রতিপক্ষের সঙ্গে হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাটের দৃশ্যগুলো নজর কাড়ে। টিজারের শেষদিকে মিনিগান দিয়ে গুলির ঝড় তোলার দৃশ্য, গাড়ি বিস্ফোরণ ও আগুনের লেলিহান শিখা সিনেমাটিকে আরও নাটকীয় করে তুলেছে।

ডার্ক টোন ও নিওন লাইটিংয়ের ব্যবহারে আন্ডারওয়ার্ল্ডের আবহ ফুটে উঠেছে টিজারে। শেষে কিলার লুকে শাকিব বলেন, ‘আমার সঙ্গে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সঙ্গে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। নামটা মনে রেখো—প্রিন্স।’

কারিগরি দিক থেকেও সিনেমাটি নিয়ে রয়েছে বাড়তি আগ্রহ। ভারতের ব্লকবাস্টার ছবি ‘অ্যানিম্যাল’ খ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় এতে ক্যামেরার দায়িত্ব সামলাচ্ছেন। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।

‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park