1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জানাজায় হাজারো মানুষ, একই কবরস্থানে চিরনিন্দ্রায় পাশাপাশি শায়িত ৯ জন

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পঠিত

মোংলা—খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের মধ্যে ৯ জনকে দাফন করা হয়েছে একই কবরস্থানে পাশাপাশি নয়টি কবরে। জানাযার নামাজে সমবেত হন লাখো মুসল্লি। নামাজে অংশ নেন সরকারের মন্ত্রী, এমপি, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ আইনশৃংখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অন্য দিকে ৪ জনকে দাফন করা হয় খুলনার কয়রায়। মাইক্রোবাস চালক নাইমের লাশ দাফন করা হয় বাগেরহাটের রামপাল উপজেলায়।

জানাযার নামাজে অংশ নিয়ে স্থানীয় সংসদ সদস্য ও সরকারের এ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, মর্মান্তিক এ দূর্ঘটনায় সমবেদনা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ও সরকারের সকল কর্মকর্তাগন ছুটে এসেছেন। দুর্ঘটনার সঠিক তদন্ত করা হবে। এবং নিহতদের পাশে থাকবে সরকার।

বুধবার ছোট ছেলে আহাদুর রহমান সাব্বিরের নতুন বৌ আনতে পরিবারের সবাই খুলনার কয়রায় যান। রাতে সেখানে অবস্থান করে বৃহস্পতিবার দুপুরে বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ করেন। বিকালে নতুন বৌ মার্জিয়া আক্তার মিতুকে সাথে নিয়ে বর সাব্বির মোংলার উদ্দেশে রওনা হন। একই গাড়ীতে ছিলো দুই পরিবারের ১৪জন।

মোংলা—খুলনা মহাসড়কের বেলাই ব্রীজ এলাকায় পৌছালে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বর—কনে বহনকারী মাইক্রোবাসটির। ঘটনাস্থলে মৃত্যু হয় ৭ জনের। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় আরো ৭ জনের। এঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বলছেন, সঠিক তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

মোংলায় নিহত ৯ জন হলেন, মোংলা পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুর রাজ্জাক সহ তার পরিবারের সদস্য। অন্য দিকে খুলনার কয়রায় দাফন করা ৪ জন হলেন, নতুন বৌ মার্জিয়া আক্তার মিতু, তার ছোট বোন লামিয়া এবং তাদের নানী ও দাদি। এখনও খুলনায় চিকিৎসাধীন রয়েছেন, আবদুর রাজ্জাকের এক ছেলের স্ত্রী। তার অবস্থাও আশঙ্কাজনক। রামপালে দাফন করা হয় মাইক্রোবাস চালক নাইমের লাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park