1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইতালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২১

  • আপডেট সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

ইতালির ভেনিসে ফ্লাইওভার থেকে বাস নিচে পড়ে দুই শিশুসহ নিহত হয়েছে অন্তত ২১জন। স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের মধ্যে ইতালি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো এ ঘটনাকে ‘বিশাল ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।

বাসটি ফ্লাইওভারের বাধা ভেদ করে মেস্ত্রে জেলার রেলপথের কাছে পড়ে যায়, যা একটি সেতুর মাধ্যমে ভেনিসের সঙ্গে সংযুক্ত। ফ্লাইওভার থেকে নিচে পড়ার পর বাসটিতে আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে দেশটির কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি মিথেন গ্যাস দ্বারা চালিত ছিল এবং বিদ্যুতের লাইনে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।

ইতালির আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। ৫ জন এখনও নিখোঁজ রয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

ভেনিস ও নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্পসাইটের মধ্যে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিলো। বাসটি পর্যটকদের ক্যাম্প সাইটে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা বলে জানা গেছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান জানান, নিহতদের মধ্যে ইউক্রেনীয় পর্যটকও রয়েছেন। অন্যদিকে ইতালীয় বার্তা সংস্থা আনসা জানিয়েছে, বাসে থাকা যাত্রীদের মধ্যে জার্মান নাগরিকও ছিলো। সূত্র: আল জাজিরা, রয়টার্স

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park