1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শাকিবের সঙ্গে কাজ করতে চান সুস্মিতা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পঠিত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার ইচ্ছার কথা প্রকাশ করেছেন ‘রাক্ষস’ সিনেমার অভিনেত্রী সুম্মিতা চ্যাটার্জি। পর্দায় দুষ্টু-মিষ্টি রসায়নের মাধ্যমে ইতোমধ্যেই দর্শক ও নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন এই ভারতীয় অভিনেত্রী।

সম্প্রতি নিজের অভিনীত সিনেমা রাক্ষস–এর প্রচারণায় এসে তিনি এই আগ্রহের কথা জানান। অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে রাক্ষস সিনেমায় অভিনয় করেছেন তিনি।

নিজের ভালো লাগার কথা অকপটে স্বীকার করে এক সাক্ষাৎকারে তিনি শাকিবের ভূয়সী প্রশংসা করেন এবং তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার প্রবল আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকারে সুস্মিতা চ্যাটার্জি বলেন, ‘শাকিব খানের সঙ্গে কে না কাজ করতে চায়? আমিও কাজ করতে চাই।’

শুধু কাজ নয়, বাংলাদেশের আতিথেয়তা এবং খাবারের প্রতি নিজের ভালো লাগার কথা জানান এই অভিনেত্রী। তিনি আরও বলেন, আজকে ‌‘রাক্ষস’ দেখলাম, এখনই বের হলাম। আমি তো প্রথমেই বললাম যে আমার বিরিয়ানি, ইলিশ, মিষ্টি আমার সবকিছু খুব প্রিয়।

বর্তমানে ‘রাক্ষস’ সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত সুস্মিতা। সিয়ামের সঙ্গে তার কাজ দর্শকরা সাদরে গ্রহণ করেছেন। তবে শাকিব খানকে নিয়ে তার এই মন্তব্য ঢালিউড পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা এখন দেখার অপেক্ষায়, সত্যিই কি কিং খানের বিপরীতে ভবিষ্যতে দেখা যাবে ওপার বাংলার এই অভিনেত্রীকে?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park