1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সংকট নেই’, তবুও তেল নিয়ে গ্রাহক-পাম্প কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পঠিত

নৈরাজ্য থামছে না পাম্প স্টেশনগুলোতে। গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ করছেন পাম্পগুলো। জ্বালানি বিশেষজ্ঞরা প্যানিক তৈরি না করার আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে তারা সরকারের প্রতি পাম্প স্টেশনগুলোতে আরও কঠোর নজরদারি চালানোর তাগিদ দিয়েছেন। তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র আবারও জানিয়েছেন, এই মুহূর্তে জ্বালানির কোনো সংকট নেই।

পাম্প স্টেশন কর্তৃপক্ষ এবং গ্রাহকদের এই পাল্টাপাল্টি অভিযোগ এখন নিত্যদিনের ঘটনা। একই সঙ্গে পাম্প স্টেশনের বাইরে দীর্ঘ লাইনও অনেকটাই স্বাভাবিক হয়েছে। অনেক পাম্পে মাইকিং করে জানানো হচ্ছে, তাদের কাছে ডিজেল ও অকটেন সরবরাহ নেই। এ অবস্থায় ভোক্তারা বেশ বিপাকে পড়েছেন।

কিছু স্টেশনে জ্বালানি তেল আসলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন পাম্প মালিকরা।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সংকট উত্তরণের জন্য সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোরও পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পাম্প স্টেশনগুলোর পূর্বের সরবরাহ ইতিহাস দেখে কার্যকর তেল বিতরণের ব্যবস্থা করার কথাও উল্লেখ করেছেন তারা।

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সবার প্রতি আহ্বান জানাচ্ছেন, অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি সংগ্রহ বা প্যানিক তৈরি না করতে। তারা মনে করাচ্ছেন, সঠিক পরিকল্পনা ও প্রশাসনিক তদারকির মাধ্যমে জ্বালানি সংকট কৃত্রিমভাবে সৃষ্টি হওয়া আটকানো সম্ভব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park