1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথা ভেঙে সচিবালয়ে একনেক বৈঠক, ১৭ প্রকল্প অনুমোদন

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পঠিত

নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে এই সভা সাধারণত শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কিন্তু এবার প্রথা ভেঙে তা অনুষ্ঠিত হলো সচিবালয়ে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ১৩ হাজার ১৬১ কোটি টাকা ব্যয়ে ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। সভায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান সভাপতিত্ব করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব উপস্থাপন এবং তা নিয়ে আলোচনা করেন।

সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নদী, পানি ও জলবায়ু বিষয়ক রয়েছে চারটি। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত পাঁচটি এবং সড়ক নির্মাণ ও উন্নয়ন সংশ্লিষ্ট তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া স্বাস্থ্য খাতে মেডিকেল কলেজ হাসপাতাল ও ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণের দুটি প্রকল্প, প্রযুক্তি উন্নয়ন সংক্রান্ত দুটি এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন বিষয়ক একটি প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park