1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জানা গেলো প্রধানমন্ত্রীর যশোর সফরের সময়সূচি

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পঠিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনীস্থল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সফরের বিস্তারিত সূচি নিয়ে জানান।

জ্বালানি তেলের বৈশ্বিক সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বৈশ্বিক সংকটের আঁচ বাংলাদেশে লাগলেও সরকার জনগণের ভোগান্তি কমাতে আন্তরিকভাবে কাজ করছে। বর্তমানে ইরি সেচ মৌসুম চলায় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সে লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। জ্বালানি নিয়ে অস্থিরতায় বিপিসিকে স্থানীয় জেলা প্রশাসনকে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ও প্রতিদিন তাদের কার্যক্রম ফলোআপ করছে।

যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণকাজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়। এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে। বিগত ১৭ বছর যশোরে যে উন্নয়নের চাকা থমকে গিয়েছিল।

এ সময় প্রতিমন্ত্রী অমিত আরও বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী খাল পুনঃখননের জন্য আগামী ২৭ তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। যেটা যশোর বাসীর জন্য অনেক বড় সুসংবাদ। তিনি যশোর বিমানবন্দর থেকে সরাসরি উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করবেন। এরপর সেখান থেকে ফিরে মাতা সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে তৈরি যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন। এরপর সময় সাপেক্ষে প্রধানমন্ত্রী যশোর পাবলিক পরিদর্শন করবেন। পরে তিনি জনসভা যোগ দেবেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী যশোর ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ কালেক্টর সভা কক্ষে দপ্তার প্রধানদের সভা করেন। সভায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরাও ছিলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু , সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মী ছাড়াও যশোরবাসীর ভিতরে বিরাজ করেছে উচ্ছ্বাস উদ্দীপনা। স্থানীয়রা বলছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যশোর বাসীর দীর্ঘদিনের যে স্বপ্ন সেই ৫০০ শয্যা মেডিকেল কলেজ বাস্তবায়ন হবে। একই সঙ্গে উন্নয়ন বঞ্চিত যে খরা সেটিও কাটবে বলে আশাবাদী তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park