1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

‘হাওয়া’র রেকর্ড ভাঙার পথে ‘বনলতা এক্সপ্রেস’

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পঠিত

ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে অন্যতম ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ব্যাপক সমাগম ধরে রেখেছে। দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও জমজমাট ব্যবসা করেছে সিনেমাটি।

জানা গেছে, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আঠারো দিন পেরিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর থেকেই দেশে ও দেশের বাইরে দাপিয়ে ব্যবসা করছে তারকাবহুল এই সিনেমাটি।

প্রযোজনা সূত্রে জানা যায়, ঈদের সিনেমার মধ্যে এটি এখন দর্শক চাহিদার পাশাপাশি আয়েও শীর্ষে রয়েছে। মুক্তির পর থেকে সিনেমাটি দেশে ৬ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়েছে। দেশের পাশাপাশি সিনেমাটি বিদেশের বাজারেও ব্যাপক সাড়া ফেলেছে।

শুধু উত্তর আমেরিকার বাজার থেকেই মুক্তির প্রথম তিন দিনে আয় করেছে ১ লাখ ৫৪ হাজার মার্কিন ডলার। পরবর্তী দিনের আয় এবং অস্ট্রেলিয়ার বাজারের আয়ের সঙ্গে মিলিয়ে মোট আয় আরও বেড়েছে।

সিনেমাটির উত্তর আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কোয়ারক্রো থেকে জানা যায়, প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ২ লাখ ৪৬ হাজার ডলার গ্রস কালেকশন হয়েছে।

এরমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ২৪ হাজার মার্কিন ডলার এবং কানাডা থেকে ১ লাখ ২২ হাজার কানাডিয়ান ডলার আয় করেছে সিনেমাটি।

এর বাইরে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া থেকে সিনেমাটির গ্রস কালেকশন হয়েছে ৬৩ হাজার ২১৮ ডলার। এরমধ্যে যুক্তরাজ্য থেকে ১৪ হাজার ২১৮ মার্কিন ডলার এবং অস্ট্রেলিয়া থেকে আয় করেছে ৪৯ হাজার অস্ট্রেলিয়ান ডলার।

সংশ্লিষ্টরা আশা করছেন, শিগগিরই ‘হাওয়া’ সিনেমার রেকর্ড ভেঙে উত্তর আমেরিকায় সর্বোচ্চ গ্রস কালেকশন করা বাংলা সিনেমা হয়ে উঠবে ‘বনলতা এক্সপ্রেস’। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমাটি উত্তর আমেরিকা থেকে আয় করেছিল ২ লাখ ৭১ হাজার ডলার।

পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শক সিনেমাটি দেখছেন এটাই ভালো লাগার। কারণ দর্শকদের জন্যই সিনেমা বানানো। এই ভালোবাসাই আমাদের কাছে অনুপ্রেরণা।’

উল্লেখ্য, এই ছবিটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, লাবণ্য চৌধুরী, শামীমা নাজনীন প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park