1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এসএসসি পরীক্ষা: মন্ত্রণালয় থেকে হচ্ছে সিসিটিভি নজরদারি  

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পঠিত

সারা দেশে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি সিসিটিভি নজরদারি করা হচ্ছে। প্রথম দিনেই কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মূলত, এবারের পরীক্ষায় প্রথমবারের মতো প্রতিটি কেন্দ্রের কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার নিয়ন্ত্রণ ও তথ্য সংরক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, যার মাধ্যমে কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

একইসঙ্গে পরীক্ষা-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও সংরক্ষণ করে রাখতে হবে এবং প্রতি সাত দিন পর পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে তা পাঠাতে হবে।

এদিকে আজ প্রথম দিনের পরীক্ষা এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা পৌনে বারোটায় বোর্ডের কন্ট্রোল রুমে দায়িত্বে থাকা এক উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ঢাকা পোস্টকে বলেন, সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং পরীক্ষার্থীরাও শান্ত পরিবেশে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এর আগে, সকাল ১০টা থেকে দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিয়েছে সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park