নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে ওপরের পানির ব্যবহার বাড়াতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) ব্যবহারের পরিবর্তে পৃষ্ঠস্থ পানি (সার্ফেস ওয়াটার) ব্যবহারে অভ্যস্ত হতে হবে। একই সঙ্গে বৃষ্টির পানি সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট নিরাপদ পানি। এ সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।
পুরোনো চিন্তা-ভাবনা বাদ দিয়ে বাংলাদেশকে টেকসইভাবে এগিয়ে নিতে নতুনভাবে ভাবার আহ্বান জানান তিনি।
Leave a Reply