1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফেনীতে চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, সহকারী লোকমাস্টার আহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭১ বার পঠিত

ফেনী রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির সহকারী লোকমাস্টার মো. কায়সার আহত হয়েছেন এবং সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফেনী রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলন্ত ট্রেনটির পাওয়ার কারে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ইঞ্জিনে ছড়িয়ে পড়ে। এতে ইঞ্জিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডের পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহত সহকারী লোকমাস্টারকে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্টেশন মাস্টার আরও জানান, চট্টগ্রাম থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। নতুন ইঞ্জিন সংযুক্ত করা সম্ভব হলে দুপুর ১টার মধ্যে ট্রেনটি ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বলে আশা করা হচ্ছে।

ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park