রাজধানীর ডেমরায় কালি তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৩৮ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ছয়টি ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় অবস্থিত একটি টিনশেড কালি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ছয়টি ইউনিট যোগ দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ওই কর্মকর্তা।
Leave a Reply